হোম > সারা দেশ > ঢাকা

ভোটারদের উপস্থিতি সন্তোষজনক, ঐতিহাসিক নির্বাচন হচ্ছে: ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পয়লা বৈশাখ উপলক্ষে আজ বুধবার সমন্বয় সভায় বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী এবার একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের একটি ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। প্রধান উপদেষ্টা চাইছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন হবে, আর আমরা এখন পর্যন্ত দেখছি সত্যিই একটি ঐতিহাসিক নির্বাচন হচ্ছে।’

ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারছে। আমিও সেই আনন্দের অংশ হয়ে আজ ভোট দিলাম। আশা করি, সারাদিন এভাবেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।’

গুজব প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘শুধু গতকাল নয়, গত ছয় মাস ধরেই নানা ধরনের গুজব শোনা যাচ্ছে—ভোট হবে না, এটা হবে, ওটা হবে। কিন্তু আজ আপনারা নিজের চোখেই দেখছেন, সুন্দরভাবে ভোট হচ্ছে।’

ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’ তিনি আরও জানান, বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোও ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি টেলিভিশনে দেখেছি, উভয় পক্ষই বলছে ফলাফল যাই হোক তারা তা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, তাই সবাই ফলাফল মেনে নেবে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।’

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী আদালতে

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি