হোম > সারা দেশ > ঢাকা

বন্ধের এক মাস পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‌্যাম্প চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার এক মাস পর চালু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালীর র‍্যাম্প। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হলেও এফডিসিমুখী র‍্যাম্পের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান জানান, পাঁচটি টোলবুথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন একটি টোলবুথ সচল হয়েছে। যেহেতু এই র‍্যাম্প দিয়ে খুব বেশি যান চলে না, একটি বুথ দিয়ে ফি আদায়ে সমস্যা হবে না। 

তবে এফডিসির এক্সিট র‌্যাম্পটি ঠিক কবে নাগাদ খুলবে তা নিশ্চিত করতে পারেননি হাসিব হাসান খান।

কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল বুথে এবং পরদিন মহাখালী টোল বুথে আগুন দেওয়া হয়।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক