হোম > সারা দেশ > ঢাকা

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে রাজধানী ঢাকা। এরই মধ্যে পল্লবীর বিহারি ক্যাম্পে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার নিরসনের দাবিতে বাসিন্দারা আজ সোমবার সন্ধ্যায় কালশী মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শত শত মানুষ কালশী মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কালশী, মিরপুর ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং অফিসফেরত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ জানায়, টানা বৃষ্টিতে বিহারি ক্যাম্প এলাকায় পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর স্থায়ী সমাধানের দাবিতে বাসিন্দারা পল্লবী থানার দিক থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে অবস্থান নেন। অবরোধের কারণে কালশী ও আশপাশের এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার পরিত্রাণ তালুকদার বলেন, বাসিন্দাদের মূল দাবি জলাবদ্ধতার স্থায়ী সমাধান। অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি

টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি সড়কে জলাবদ্ধতা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, ৪০ মামলা

আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২