হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত, লাশ নিয়ে দুই থানার ঠেলাঠেলি

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে আরজু মিয়া (৫০) এবং তাঁর স্ত্রী শম্পা বেগম (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল রেলওয়ে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি উপজেলার রাজগোলাবাড়ী গ্রামে। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

টাঙ্গাইল জিআরপির আইসি ফজলুল হক এবং টাঙ্গাইল রেলওয়ে স্টেশনমাস্টার আগুন তালুকদার জানান, ঘটনাস্থল ভৌগোলিকভাবে টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত হলেও রেলপথের এ অংশ দেখাশোনা করে জামালপুর জিআরপি। তারাই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করবে। আবার জামালপুর জিআরপির আইসি গুলজার হোসেন জানান, ঘটনাস্থল যেহেতু টাঙ্গাইল জেলার মধ্যে, সেহেতু বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব টাঙ্গাইল জিআরপির। দুই জিআরপির ঠেলাঠেলিতে বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল লাশ। 

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দম্পতি মোহাইল মৌজার গইল্লা বিলের মাঝখান থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। মোহাইল রেলওয়ে ব্রিজ পার হওয়ার সময় জামালপুর-ভূঞাপুরগামী লোকাল ৩৭ আপ চিটাগাং এক্সপ্রেস তাঁদের চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।’

হেমনগর বাজারের ব্যবসায়ী আতাউল মিতুল অভিযোগ করেন, গোপালপুর উপজেলার একাধিক লেভেল ক্রসিংয়ে প্রতি মাসেই প্রাণহানি ঘটে। আর উভয় জিআরপি ভৌগোলিক সীমানার দোহাই দিয়ে দুর্ঘটনা পাশ কাটিয়ে যায়। বিগত তিন বছরে গোপালপুরে অংশে ১২ জন ট্রেনে কাটা পড়ে মারা যায়। জিআরপি কখনোই কোনো ব্যবস্থা নেয়নি।

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’