হোম > সারা দেশ > ঢাকা

সাভারে মাদকের টাকার জন্য মারধরে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি 

আওলাদ হোসেন। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে টাকা না দেওয়ায় মা সুফিয়া খাতুনকে (৬০) মারধর করে। পরে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের ছেলে আওলাদ হোসেন (২৮) পলাতক ছিলেন। পরে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার রাতে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীকে স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হামলাকারী ছেলে।

নিহত সুফিয়া খাতুন আশুলিয়ার ভাটিয়াকান্দি গ্রামের নেহাজ্জুদ্দিনের স্ত্রী। গ্রেপ্তার ছেলের নাম আওলাদ হোসেন (২৮)।

পুলিশ জানায়, ঘটনার পরদিন মঙ্গলবার বেলা ২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন ও উপপরিদর্শক (এসআই) আনোয়ার।

স্থানীয় বাসিন্দারা জানান, আওলাদ মাদক সেবন করতেন। তিনি গতকাল দুপুর থেকেই তাঁর মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন। কিন্তু ঈদের আগে টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ নেশার টাকা না পেয়ে রাতে তাঁর মাকে মারধর করেন। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, মাদকাসক্ত আওলাদকে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার