হোম > সারা দেশ > ঢাকা

রিকশায় ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়া যুবকের শরীরে অস্ত্রের আঘাত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শাহবাগ হাইকোর্ট সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৭ বছর। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে দুই পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাকিল ও হৃদয় নামে দুই যুবক জানান, তাঁরা হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকার মাঝামাঝিতে দেখেন, ওই যুবক রাস্তার পাশ থেকে হেঁটে এসে রাস্তায় একটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। তখন তাঁরা অন্য একটি রিকশা যোগে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁর সঙ্গে কী হয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন এই দুই যুবক। নিহত ওই যুবকের হাতে দুই বোতল সয়াবিন তেল ছিল। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহত যুবকের বুক, পাঁজরসহ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের ছোট ছোট আঘাত রয়েছে। ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে। দুই যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে