হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮৩৭। আজ শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, রায়পুরায় ১ জন ও পলাশ উপজেলায় ৭ জন। নমুনার সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৯ শতাংশ। 

এখন পর্যন্ত জেলায় শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৩৭ জন, শিবপুরে ৪১৮ জন, পলাশে ৭৪৯ জন, মনোহরদীতে ২৫৯ জন, বেলাবতে ২২০ জন ও রায়পুরা উপজেলায়য় ২৫৪ জন। 

জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৫। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৬ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৩০৯ জন। 

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ৬ জন, বেলাবয় ৭ জন, রায়পুরায় ৮ জন, মনোহরদীতে ৪ জন ও শিবপুরে ৭ জন। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে