হোম > সারা দেশ > ঢাকা

ব্লগার ফারাবীর মুক্তির দাবিতে শাপলা চত্বরের দিকে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবীসহ সব ‘ইসলামপন্থী নিরপরাধ’ কারাবন্দীদের মুক্তির দাবিতে বায়তুল মোকাররম মসজিদে উত্তর গেট থেকে মিছিল বের করা হয়। ছবি: মেহেদী হাসান

সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবীসহ সব ‘ইসলামপন্থী নিরপরাধ’ কারাবন্দীদের মুক্তির দাবি জানিয়েছে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামে একটি অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন। তারা দাবি করেছে, ব্লগার ফারাবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) তাঁদের মুক্তির দাবিতে বায়তুল মোকাররম মসজিদে উত্তর গেট থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শাপলা চত্বরের দিকে গিয়ে সেখানে কর্মসূচি ঘোষণা করবে তারা।

বিক্ষোভ শুরুর আগে সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ে দু-একজন নেতা-কর্মী কথা বলেন। তাঁরা বলেন, শেখ হাসিনার আমলে ইসলামিক ব্লগার শফিউর রহমান ফারাবীকে কেবল ইসলামপন্থী লেখালেখির কারণে গ্রেপ্তার করা হয়। বহু পরে সংঘটিত একটি হত্যা মামলায় তাঁকে পরিকল্পিতভাবে অভিযুক্ত করা হয় এবং উদ্দেশ্যপ্রণোদিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ব্লগার ফারাবীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন শফিউর রহমান ফারাবী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এই মামলায় ২০২৩ সালে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ২০১৫ সালের ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জুতার ছাপ মেলায় গ্রেপ্তার হলেন স্বামী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: সাড়ে ৬ বছরে নিহত ১,৩৮৪

দেড় ঘণ্টা লুকিয়ে রাখা হয় ফুল বিক্রেতা জাহিদের লাশ

‘চিনিগুঁড়া’ বলে কম দামে সুগন্ধিযুক্ত মোটা চাল বিক্রির অভিযোগ, প্রতারিত হচ্ছে ক্রেতা

কেরানীগঞ্জে ১০ দিন ৭ মরদেহ উদ্ধার, উদ্বেগে এলাকাবাসী

জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: জাহাঙ্গীর শিকদার

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে পালিত হলো ‘ক্লিনিং ডে’

রাজধানীতে মাদকসহ কারবারি গ্রেপ্তার

সিটিটিসির পৃথক অভিযানে প্রায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩