হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণ সিটির ময়লার গাড়ি চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়ার ১৩ নম্বর রোড এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। 

বিষয়টি এই নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম। 

ওসি ফারুকুল আলম বলেন, নাসরিন খানম ও শপন দম্পতি বাসায় ফেরার পথে খিলগাঁও থানার তিলপাপাড়ার ১৩ নম্বর রোডে সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। 

নিহতের ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, এই ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতের পরিবার ময়নাতদন্ত করতে দেন নাই। তাঁরা আলোচনার মাধ্যমে সমাধান করেছেন। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে