হোম > সারা দেশ > ঢাকা

স্মার্ট ফোনকেই আমাদের পাঠাগার বানাতে হবে: সলিমুল্লাহ খান

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে উজান গণগ্রন্থাগারের ২য় বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া রূপালী জোৎস্নায় (সাবেক মেয়রের বাসবভন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজান গণগ্রন্থাগারের সভাপতি আব্দুর রাকিব তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান। 

এ সময় সলিমুল্লা খান বলেন, ‘বর্তমানে স্মার্ট ফোনের ব্যবহারের চাহিদা অনেক বেড়েছে। শিশুরাও এর দিকে আসক্ত হচ্ছে। তাই তাদেরকে স্মার্ট ফোনের মাধ্যমে পড়ার দিকে আমাদের নিয়ে আসতে হবে। স্মার্ট ফোনে বিভিন্ন বই দিয়ে দিতে হবে, যাতে তারা সেগুলো দেখে পড়ায় অভ্যস্ত হয়।’ 

তিনি আরও বলেন, আমি যখন ছোট থেকেই পড়ার অভ্যস্ত ছিলাম। আমি যখন বিশ্বিবদ্যালয়ের লেখা পড়া করি তখনো আমি লাইব্রেরিতে বসে বসে বিভিন্ন লেখকের লেখা পড়তাম। এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সুরুজ আলম সুরুজ, কাইয়ুম আহমেদসহ উজান গণগ্রন্থাগারের সদস্যগণ।

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে