হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চালু হচ্ছে মেরী স্টোপস ম্যাটারনিটি হাসপাতাল-ফার্মা

নিজস্ব প্রতিবেদক ঢাকা

গ্রাহকদের আরও উন্নত পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে কেরানীগঞ্জে চালু হচ্ছে মেরী স্টোপস ম্যাটারনিটি হাসপাতাল ও ফার্মা। আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) কেরানীগঞ্জের কদমতলীতে হাসপাতালটি উদ্বোধন করা হবে। 

আনুষ্ঠানিকভাবে আধুনিক এই ম্যাটারনিটি হাসপাতাল ও ফার্মেসিটির শুভ উদ্বোধন করবেন মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ। 

বাংলাদেশে গত তিন দশক ধরে নারীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে মেরী স্টোপস ইন্টারন্যাশনাল। বর্তমানে ২৮টি জেলায় ৬টি ম্যাটারনিটি হাসপাতাল ও ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। 

মেরী স্টোপস বাংলাদেশ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েজের’ একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বের ৩৭টি দেশে গর্ভনিরোধক ও নিরাপদ গর্ভপাত সেবা ও কার্যক্রম রয়েছে প্রতিষ্ঠানটির। 

কদমতলীতে চালু হতে যাওয়া নতুন শাখায় থাকছে সুপরিসর বহির্বিভাগ, আধুনিক অপারেশন থিয়েটার, মানসম্মত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত আধুনিক ফার্মেসি ইত্যাদি সুযোগ-সুবিধা। 

উদ্বোধনী অনুষ্ঠানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং মেরী স্টোপস বাংলাদেশের কর্মকর্তা উপস্থিত থাকবেন।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: প্রথম দিনে পড়েছে ২৭৫৯

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে হোসাফের মোয়াজ্জেমকে অব্যাহতি

আধিপত্যের দ্বন্দ্বে টিটন হত্যা, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের মনোনয়ন বাতিল, পাল্টাপাল্টি বক্তব্য

দশম দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

সড়ক নিরাপত্তায় ডিএনসিসি ও ব্লুমবার্গের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে

রাজধানীর বিমানবন্দর এলাকায় ৩০ কেজি গাঁজাসহ নারী ও শিশু গ্রেপ্তার

‘বছিলা গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ ছিল টিটনের’

টিটন হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা

টিএসসিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আটক, শাহবাগ থানায় সোপর্দ