হোম > সারা দেশ > ঢাকা

কিশোর চালকের হাতে বাস, মেট্রোরেলের পিলারে ধাক্কায় আহত ১০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সেফটি পরিবহনের বাসটি মিরপুর-১২ থেকে আজিমপুরের উদ্দেশে যাচ্ছিল। কিশোর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আহত হন ১০ যাত্রী। 

প্রত্যক্ষদর্শী খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘কিশোর বাসচালক ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।’ 

ডিএমটিসিএলের উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি দুর্ঘটনা ঘটেছে। বাসচালককে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

কাফরুল থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে