হোম > সারা দেশ > নরসিংদী

নির্বাচন বানচাল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না: বাহাউদ্দিন নাছিম

নরসিংদী প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এসে কেউ ষড়যন্ত্র কিংবা নির্বাচন বানচাল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে।

আজ বুধবার বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাছিম বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ যাকেই ভোট দেয়, তারাই সরকার গঠন করবে। এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নাই।

দীর্ঘ ১৯ বছর পর আয়োজিত সম্মেলনকে ঘিরে নরসিংদীতে ছিল উৎসবমুখর পরিবেশ।  জেলার বিভিন্ন উপজেলার কর্মী সমর্থকেরা সম্মেলনে যোগ দেন।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এনায়েত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ ও সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীপু প্রমুখ।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে