হোম > সারা দেশ > ঢাকা

টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা ‎রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় তাঁরা সড়কে অবস্থান করেন। এ কারণে আশপাশের সড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন। ‎

‎রকিবুল আরও জানান, শিক্ষার্থীরা সাড়ে ১১টার পর সড়ক ছেড়ে দেন। এখন গাবতলী-টেকনিক্যাল মোড়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা