হোম > সারা দেশ > ঢাকা

সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাল সাবেক অর্থমন্ত্রীকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় এই জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। 

সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের পক্ষ থেকে প্রয়াত এই অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও প্রয়াত অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এখান থেকে তাঁর মরদেহ দ্বিতীয় জানাজার জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। 

এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংসদ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 

গত বছর করোনায় আক্রান্ত হন আবুল মাল আবদুল মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। তখন থেকে তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে