হোম > সারা দেশ > ঢাকা

বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক আরশাদ আহমেদ সরকার (১৮) নামের এক কলেজশিক্ষার্থী মারা গেছেন। আজ শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে বাংলামোটর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

আরশাদ ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল হাসান বলেন, আজ শুক্রবার ভোরে ওই শিক্ষার্থী বাংলামোটর মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহতের বন্ধু ইসমাঈল হোসেন ঈশান বলেন, আরশাদ লালবাগের পোস্তা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। গতকাল রাত ১টার দিকে অন্য বন্ধুদের সঙ্গে মাওয়ায় ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। সকালে জানতে পারি, বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় আরশাদ মারা গেছেন।

হাটের তারকা ‘টাইসন’ দাম ১১ লাখ টাকা

নির্দেশনা উপেক্ষিত, রাজধানীতে অবৈধ পশুর হাট

জমে উঠেছে কোরবানির পশুর হাট

কেরানীগঞ্জে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ, ২ ইজারাদারকে জরিমানা

কালশী বস্তিতে আগুনে পুড়ল শতাধিক ঘর

গাবতলী থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট

মিরপুরের কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মিরপুরে কালশী এলাকায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট