হোম > সারা দেশ > ঢাকা

রাত ১২টার পর যারা গ্রামে ঢোকে, তাদের উদ্দেশ্য ভালো না: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘রাত ১২টা, ১টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে। রাতে যারা ঢোকে, তাদের উদ্দেশ্য ভালো না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দেবেন, ঘর পাহারা দেবেন। যদি আপনার এই বোন বিজয় লাভ করে, তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সবাই সংসদে যাবেন।’

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী জনসভায় বাবার রাজনৈতিক দর্শন তুলে ধরে ভোট চাইতে গিয়ে কেঁদে ফেলেন। তখন টিস্যু দিয়ে বারবার চোখ মুছতে থাকেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমার আব্বা ওবায়দুর রহমান ১৮ বছর হয়েছে আমাদের ছেড়ে গেছেন। আমার মনে আছে, এই যে আমার সামনে এত মানুষ; আমার আব্বার মৃত্যুর পরে আপনারা প্রত্যেকে আমার কাছে আসছেন; আমার কাছে বলছেন—আপা, আমাদের তো বটগাছটা নাই, আমরা কোথায় গিয়ে দাঁড়াব। ঢাকায় গেলে আমরা কার কাছে যাব। আমি আপনাদের কাছে থেকে সেদিন যে কথা শুনেছি, আমি তারপর সিদ্ধান্ত নিছি—আমি আপনাদের ছেড়ে কোনো দিন যাব না। আমি আপনাদের বোন, আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, ‘১২ তারিখের নির্বাচন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সিদ্ধান্ত হবে—বাংলাদেশ কোন পথে চলবে, বাংলাদেশ কার হাতে নিরাপদ। বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না। ভোটাধিকার থাকবে কি থাকবে না। উন্নয়ন হবে কি হবে না। সেটা ১২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে।’

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল তালুকদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত শরীফসহ অনেকে।

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মসলা বাটার নোড়া দিয়ে হাত-পা-পিঠে আঘাত করত: আদালতে সেই গৃহকর্মীর জবানবন্দি

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

ভোলার দুর্গম এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে: নৌবাহিনীর প্রধান

ধর্ষণের অভিযোগে মামলা, আত্মসমর্পণের পর ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েলের জামিন

স্বামী-ছেলেসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

নারায়ণগঞ্জে বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা