হোম > সারা দেশ > ঢাকা

সুনামগঞ্জ জামায়াতের ২ নেতা আটক

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামায়াতের সভাপতিসহ ২ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন—উপজেলা জামায়াতের সভাপতি মো. হাবিবুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তারিকুল ইসলাম। 

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের কামলাবাজ গ্রামে জামায়াত ইসলামীর উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমানের বাড়িতে গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, দেশি–বিদেশি অস্ত্র পাওয়া যায়। 

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতার পরিকল্পনায় জামায়াত নেতা-কর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে বৈঠক থেকে দুজনকে জিহাদি বই ও অস্ত্রসহ আটক করা হয়। চলমান সরকারি আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।’ 

এই ঘটনায় ওই দুজনকে গ্রেপ্তারের পরপরই ১২ জনের নামোল্লেখ ও ১০ জনকে অজ্ঞাতনামা করে জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি