হোম > সারা দেশ > ঢাকা

কর নিয়ে ড. কামালের রিটের আদেশ ২১ জুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর প্রদানের বিষয়ে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ড. কামাল হোসেনের করা রিটের বিষয়ে শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ দিন ধার্য করেন।

 গত ১৪ জুন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। এরপর এই বেঞ্চে আবেদন করা হয়। কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। 

মোস্তাফিজুর রহমান বলেন, ড. কামাল অ্যান্ড অ্যাসোসিয়েটস যে কর প্রদান করেছে এনবিআর বলছে করের পরিমাণ আরও বেশি হবে। এটি এখনো সমন্বয় করা যায়। রাষ্ট্রপক্ষও বিষয়টি স্বীকার করেছে। অতিরিক্ত ৬-৭ লাখ টাকা দিতে হবে। আমরা সেটি দিয়ে দেব।

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, আজও অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

‎ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী: এমপি শিমুল বিশ্বাস ‎

তাহসিফ হত্যা মামলায় পুলিশের হেফাজতে সেই তরুণী

খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ—টিয়ার শেল-লাঠিপেটা, পুলিশের পিকআপে আগুন