হোম > সারা দেশ > ঢাকা

যৌথ বাহিনীর অভিযান, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৪ সদস্য। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, জাল নোট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩), টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), বগুড়া জেলার ধনুট উপজেলার ঘোষাই বাড় গ্রামের মানিকের ছেলে শভু কুমার, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ওলিপুর গ্রামের হোসেন শহীদের ছেলে মো. জনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে জামগড়া মোড়ে এক দম্পতিকে উত্ত্যক্ত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে দম্পতিকে অপহরণ করার উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় চক্রের তিন সদস্যকে আটক করা হয়। ঘটনার একপর্যায়ে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী জামগড়া এলাকার শরিফ চৌধুরীর বাসায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা।

এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৪টি সুইচ নাইফ, ৭টি মেসেট, জাল টাকা ও দেহব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত ও ওয়াকিটকি উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানের সময় অপহৃত দম্পতিকে ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়। পরে আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়।

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার