হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে পেট্রলপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিনিধি

রাজধানীর মহাখালী রয়েল পেট্রলপাম্পে গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন আট কর্মচারী। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ বলেন, তাঁরা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তাঁরা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপে বিকট বিস্ফোরণ হয়। তখন সেখানে আশপাশে থাকা তাঁরা সবাই দগ্ধ হন।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, মহাখালী বাসস্টেশনে রয়েল পেট্রলপাম্পে লাগা আগুনের সংবাদ পাওয়া যায় রাত ৮টা ৮ মিনিটে। আগুন নির্বাপণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করে। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তেজগাঁও শিল্প অঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রয়েল পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত আছে বলে জানা গেছে।

মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেই

বাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী

মিরপুরে ককটেল বিস্ফোরণে কুরিয়ার কর্মী আহত

তালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

উদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা-ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসক

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার