হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর পরে চলে গেলেন স্ত্রী

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বাড্ডা বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় স্বামীর পর স্ত্রী রেখা আক্তার (৩৫) মারা গেছে। এর আগে মারা যায় তাঁর স্বামী আবু সাইদ হাসান (৩৭)। আজ সোমবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, রেখার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

ডা. আইউব হোসেন জানান, রেখার শরীরের ৩০ শতাংশ ও সাইদের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গত বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান আবু সাইদ। ১১ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সাফা ও ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ছেলে সাফিয়ান ভর্তি আছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। 

এর আগে মঙ্গলবার রাত ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয় তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন ওই দিন জানান, তিনতলা বাড়ির ৩য় তলায় থাকত ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। আর দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকেন। রাতে তাঁরা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে মারধর

অর্ধেকের বেশি বর্জ্য প্রথম দিনেই অপসারণ লক্ষ্যমাত্রা দুই সিটির