হোম > সারা দেশ > ঢাকা

রমনায় আপাতত কোনো হুমকি নেই: র‍্যাবের মহাপরিচালক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সোমবার সকালে রমনার বটমূলের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। ছবি: আজকের পত্রিকা

‎পয়লা বৈশাখকে কেন্দ্র করে রমনার বটমূলে আপাতত কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। আজ সোমবার সকালে রমনার বটমূলের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

‎আহসান হাবীব পলাশ বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার টিম নজরদারিতে রয়েছে। নারীদের উত্যক্ত বা যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে ১৮১টি পিকআপ পেট্রোল, ১২১টি মোটরসাইকেল পেট্রোলসহ মোট ৩০৮টি টহল দল এবং সাদা পোশাকের সদস্যরা।

‎‎শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

‎এছাড়া সিসিটিভি মনিটরিং, চেকপোস্ট, ফুট ও মোটরসাইকেল পেট্রল এবং মনিটরিং রুম সক্রিয় থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

‎‎সিকেডি হাসপাতালে সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হাসপাতালটিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শন করে। এ প্রসঙ্গ উল্লেখ করে ‎‎আহসান হাবীব পলাশ কোনো হুমকি বা হয়রানির শিকার হলে র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎‎মোহাম্মদপুরের একটি ঘটনায় প্রশ্ন করা হলে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সব দায় আমরা নেব না। অপরাধী পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা থাকার পরও কীভাবে জামিন পায়?’ ‎

‎কুষ্টিয়ার একটি ঘটনায় তিনি জানান, মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি র‍্যাব ছায়া তদন্ত করছে।

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

ঝিলমিল আবাসিক প্রকল্প থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনে তিন সংস্থা

রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের তিন লাখ টাকার ওষুধসহ যুবক আটক

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

সিনহা হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নগর স্বাস্থ্যসেবা বন্ধ না করার দাবি, ৭ দফা সুপারিশ