হোম > সারা দেশ > ঢাকা

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ (২৪) ও মামুন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, ‘ঢাকা উদ্যান ২ নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী গরু এনে রেখেছেন। গরুগুলো ব্যবসায়ীরা হাটে নিয়ে বিক্রি করেন। মধ্যরাতে ওই প্লটে এসে চারজন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে অন্য ব্যবসায়ী এবং স্থানীয়রা চলে এলে দুজন পালিয়ে যান এবং দুজনকে চাপাতিসহ আটক করেন স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে।’ 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ জানান, তিনি ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা পেশাদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে, তার সঙ্গে আরিফ ও মামুন জড়িত। মামুনের বিরুদ্ধে দুটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে