হোম > সারা দেশ > ঢাকা

অনলাইনে এডিসের উৎসের তথ্য দেওয়ার আহ্বান মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধুমাত্র নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারে নয়, নগরবাসীকে অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আবারও আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি নগরবাসীকে অনলাইনে এডিসের তথ্য দেওয়ার এই আরবান জানান।

মেয়র বলেন, যে কোন ব্যক্তি যে কোন এলাকা থেকে অনলাইনে, ডিএসসিসির ওয়েবসাইটে (নির্ধারিত ফরমের লিংক সংযুক্ত করা হলো) এডিসের উৎসের তথ্য দিতে পারবেন। কোথায় এডিসের লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে এ বিষয়গুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তাপস আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যে সকল তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে মশক কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা এডিসের লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক সেটা তদারকি করা হচ্ছে।

দক্ষিণ সিটি করপোরেশনের যে কোন বাসিন্দা এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনা মূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা এই ওয়েবসাইটে  গিয়ে এডিসের ব্যাপারে তথ্য দিতে পারবেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে