হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে সড়ক পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় স্বামী–স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তাঁদের মেয়ে আহত হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান।

নিহতরা হলেন আব্দুল জব্বার ও রুনা আক্তার। আহত তাঁদের মেয়ে জুঁই আক্তার (১৪)।

এসআই মাহমুদুল হাসান বলেন, আজ সোমবার সকালে ওই তিনজন মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুনা আক্তারের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আব্দুল জব্বার মারা যান। আহত জুঁই আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এই ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জুঁই আক্তারের বড় বোন জান্নাতুল ফেরদৌস বলেন, গত রাতে ঢাকা মেডিকেলে তাঁদের এক আত্মীয়ের মৃত্যু হয়। তাঁর বাবা, মা ও বোন সেখানে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হলো।

জান্নাতুল আরও জানান, তাঁদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। ডেমরা কোনাপাড়া এলাকায় থাকেন তাঁরা।

যুবদল কর্মী ইউসুফ হত্যায় ৪ আসামি জড়িতের স্বীকারোক্তি

পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার

এবার ঋণখেলাপির ২ মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

বাঁশেরকেল্লা ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেকআপ আর্টিস্ট সাদিয়াকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আশরাফকে আসামি করে মামলা

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল