হোম > সারা দেশ > ঢাকা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আসাদুজ্জামান নূরকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাজধানীর আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

সকালে আসাদুজ্জামান নূরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মিরপুর থানার এসআই আব্দুর রহমান ওই থানায় দায়ের করা মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর এবং আসামিকে কারাগারে  পাঠানোর নির্দেশ দেন।

গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে আটক করে পুলিশ। পরদিন ১৬ সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। ওই দিন মিরপুর থানায় দায়ের করা হোটেল শ্রমিক সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। আজ নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে আসাদুজ্জামান নূরকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, আসাদুজ্জামান নূরকে তদন্তের স্বার্থে এই মামলায় ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

উত্তরায় দেড় মাসে ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি

পল্লবীতে শিশু হত্যা: তদন্ত কর্মকর্তাকে ফরেনসিক প্রতিবেদন দিয়েছে সিআইডি

পল্লবীর শিশু হত্যা মামলা পরিচালনায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটের আকর্ষণ ‘রাজা বাবু’

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা আরেক মামলায় গ্রেপ্তার

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪