হোম > সারা দেশ > ঢাকা

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে সংসদে প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে। আজ সোমবারের বৈঠকে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে ওই প্রস্তাব তোলেন। 

প্রস্তাবে চীফ হুইপ বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ কর্তৃক ২০২২ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত তাহার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি।’ পরে এই প্রস্তাবেরর সমর্থন করেন সরকার দলীয় সাংসদ শামসুল হক টুকু।

গত ১৬ জানুয়ারি একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। এদিকে ধন্যবাদ প্রস্তাব আনার পরই সোমবার এর ওপর আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে আলোচনায় অংশ নেন।

সংবিধান অনুযায়ী কোন সংসদ গঠনের পর প্রথম অধিবেশন এবং প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে