হোম > সারা দেশ > ঢাকা

খাসিয়াদের ২ হাজারের বেশি পানগাছ কেটেছে দুর্বৃত্তরা, ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামা খাসিয়াপুঞ্জিতে গত সোমবার গভীর রাতে দুই হাজারের বেশি পান গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ক্ষতিপূরণসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আদিবাসী ছাত্র ও যুব সংগঠন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা।

সমাবেশে আদিবাসী ফোরামের ক্রীড়া সম্পাদক উজ্জ্বল আজিম বলেন, ‘খাসিয়া জনগোষ্ঠীর ওপর এই আক্রমণ নতুন নয়। তাঁদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ২ হাজারের বেশি পানগাছ কেটে ফেলা হয়েছে।

যে গাছগুলো কাটা হয়েছে, সেগুলোর এক একটির বয়স প্রায় ২০ বছর। খাসিয়াদের উপার্জনের একমাত্র পথ এই পান চাষ।’

সিলেটে বন ও পরিবেশরক্ষায় আদিবাসীদের ইতিবাচক অবদানের কথা উল্লেখ করে উজ্জ্বল বলেন, ‘যেখানে বন-পাহাড়, সেখানেই আদিবাসীদের বসবাস। বন ও পরিবেশরক্ষায় তারা সব সময়ই যত্নশীল ভূমিকা রেখেছে। ভূমি থেকে তাদের উচ্ছেদের অংশ এই পানগাছ কর্তন।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে