হোম > সারা দেশ > ঢাকা

মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররমে ২৬ মার্চ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আরও দুই-তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় এ মামলা করেন।

মামলায় বলা হয়েছে, ২৬ মার্চ দুপুরে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে যান বাদী। নামাজ শেষে মসজিদের বাইরে অনেককে জড়ো হতে দেখেন। এরপর সেখান থেকে সরকার  বিরোধী শ্লোগান দেওয়া হয়। তারা জামায়াত-শিবির-বিএনপি- হেফাজতের লোক।

মামলার অভিযোগে বলা হয়েছে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের প্রত্যক্ষ নির্দেশে তারা মসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র  দা, ছোরা, কুড়াল, কিরিচ, হাতুড়ি, তলোয়ার, বাঁশ, লাঠি, শাবল, রিভলবার, পাইপগানসহ অন্যান্য অস্ত্র দেখা যায়। 

এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশের পক্ষ থেকে আগেই মামলা করা হয়েছে।

 

 

 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে