হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ বিড়ি-সিগারেটের কারখানা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ বিড়ি-সিগারেটের কারখানা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ বিড়ি-সিগারেটের উৎপাদন ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ সোমবার এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, বন ও পরিবেশ সচিব, শিল্পসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সারা দেশে অবৈধ বিড়ি-সিগারেট কারখানা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে রিট করেন মাদকদ্রব্য ও নেশাবিরোধী কাউন্সিলের নির্বাহী পরিচালক পারভীন আক্তার। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম। 

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা