হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে রড মিস্ত্রীর মৃত্যু

রাজধানীর আফতাব নগরে বিদ্যুতায়িত  হয়ে আজিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে। তিনি রড মিস্ত্রীর কাজ করতেন। আজ  বুধবার  বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত আজিজুরের সহকর্মী মো. আরিফ জানান, তাঁরা আফতাব নগর ১১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। আজ বৃষ্টির কারণে ভবনের নিচের তলায় পানি জমে। সেখানে পানি সেচার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় আজিজুর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই মো. সাজু মিয়া জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বকশিপাড়া গ্রামে। বাবার নাম মজিবুর রহমান। স্ত্রী ১ ছেলে ১ মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে। আজিজুর বর্তমানে আফতাব নগরেই থাকত। চার মাস ধরে নির্মাণাধীন ওই ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল আজিজুর। 

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে