হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. সরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারকে কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন কোনো কর্মকর্তা ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গতকাল বুধবার পদত্যাগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মোহাম্মদপুরে পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের বিশেষ অভিযান, আটক ২০–২৫

ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রী বিন্তিকে হত্যা করা হয়: পুলিশ

তারাবির সময় বাসায় ছিল নারীরা, টাকা-স্বর্ণালংকার নিয়ে পালাতে পারল না দুই ডাকাত

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ১১ মার্চ

সিটি করপোরেশনে অবৈধভাবে আর কোনো কাজ হবে না: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এআইইউবির ছাত্রীর মরদেহ উদ্ধার

পাঁচ মামলায় আইভীর জামিন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ