হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে ৮ ছাত্র সংগঠনের শাহবাগ অবরোধ কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত লঞ্চ ও বাস ভাড়া প্রত্যাহার এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিতের দাবিতে বামপন্থী আট ছাত্র সংগঠনের শাহবাগ অবরোধ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হলে জাতীয় গণগ্রন্থাগারের সামনে তাঁরা পুলিশি বাধার মুখে পড়েন।

আন্দোলনকারীরা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, ‘আমরা যখন মিছিল নিয়ে আসলাম পুলিশ তখন আমাদের কমরেডদের ওপর হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু সে সুযোগ আমাদের দেওয়া হয়নি। উল্টো পুলিশ আমাদের নারী কমরেডদের গায়ে হাত তুলেছে। আওয়ামী লীগ আর পুলিশ ফ্যাসিবাদী আচরণে একাকার হয়ে গেছে।’ 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের কথা উল্লেখ করে মিতু সরকার বলেন, ‘হারুন আমাদের সহযোদ্ধাদের সঙ্গে যেরকম ন্যক্কারজনক আচরণ করেছে তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে।’ 

ভবিষ্যতে রাজপথের ন্যায্য সকল আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান তিনি। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু, বিপ্লবী যুব আন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ সভাপতি সাইদুল হক নিশান প্রমুখ।

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন