হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু বাঙালি জাতির মর্যাদার প্রতীক: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পদ্মা সেতু শুধু উন্নয়নের প্রতীক নয়, এটা বাঙালি জাতির মর্যাদারও প্রতীক।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘হাসিনোমিক্স: বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট মিরাকল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দীপু মনি বলেন, ‘গত ১৩ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কতটা এগিয়েছে তা বলার দরকার হয় না। ঘর থেকে বের হলে প্রতিদিন দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ এগিয়ে গেছে সেটা সর্বজনস্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সারা বিশ্বে উন্নয়নের পথ দেখাচ্ছেন তা নয়, শান্তির পথও দেখাচ্ছেন।’ 

দীপু মনি আরও বলেন, ‘গত ১০০ বছরে বিদ্যুতের যে উন্নয়ন হয়েছিল, শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর ৫ বছরে তা ৫ গুণ বাড়িয়ে ছিলেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর বিদ্যুতে উন্নয়ন আরও বেশি হয়েছে। এখন প্রায় শতভাগ জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি হয়েছে।’ 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডা. সেলিম মাহমুদ, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে