হোম > সারা দেশ > ঢাকা

তারেক-জোবাইদার মামলা: তিন কর কর্মকর্তাসহ চারজনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন তাঁরা।

যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন অতিরিক্ত কর কমিশনার মো. মহিদুল ইসলাম, উপকর কমিশনার নাফিস আহমেদ আক্তার, কর পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মঈন উদ্দিন চিশতিয়া।

বিচারক মো. আছাদুজ্জামান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। কাল বৃহস্পতিবার ও আগামী রোববারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত এই মামলায় ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিলেন। তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। 

এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। 

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে