হোম > সারা দেশ > ঢাকা

রূপনগরের রাসায়নিক গুদামের বিষাক্ত ধোঁয়ায় পাশের কারখানার শ্রমিকেরা অসুস্থ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে ‎গতকাল মঙ্গলবার আগুন লাগার পর এখনো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার সঙ্গে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। সেই গ্যাসে আক্রান্ত হয়ে আজ ‎বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েছেন পাশের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎রূপনগরে স্বপ্ন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, সকালে অগ্নিকাণ্ডস্থলের পাশের একটি পোশাক কারখানা থেকে অসুস্থ হয়ে অনেকেই এসেছিলেন। তাঁদের মধ্যে ৭-৮ জন শ্রমিককে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন অজ্ঞান ছিলেন। কারও শ্বাসকষ্ট হচ্ছিল, কারও কাশি হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপনগরের ৩ নম্বর রোডের প্রথমেই রাইজিং ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা। এরপর একটি একতলা ভবন। এরপরই সেই রাসায়নিকের গুদাম। বুধবার সকালে খোলা হয় রাইজিং ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানাটি। সকাল ৮টায় কাজ করতে কারখানাটিতে আসেন শ্রমিকেরা।

‎জানা যায়, শ্রমিকেরা কারখানার ফ্যান, এগজস্ট ফ্যান চালু করলে ধোঁয়া অফিসের ভেতরে চলে আসে। হঠাৎই কাশতে শুরু করেন শ্রমিকেরা, অনেকে বমি করেন, অনেকে জ্ঞানও হারান। তাঁদের উদ্ধার করে পাশের স্বপ্ন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানাটির ৩০-৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে পোশাক কারখানার কার্যক্রম স্থগিত করা হয়।

‎দুপুরে সরেজমিন দেখা যায়, পোশাক কারখানাটি বন্ধ রয়েছে। গেটেও তালা লাগানো। সেখানে কাউকে পাওয়া যায়নি।

‎এদিকে গতকাল সকালে রাসায়নিক গুদামে লাগা আগুন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাসও বের হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ভিড় করছে উৎসুক জনতা। তাদের উদ্দেশে ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করে মাইকিং করছেন। সবাইকে ৩০০ গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে।

আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব: প্রতিপক্ষ সরাতে ভাড়াটে খুনি ব্যবহার করছে সন্ত্রাসীরা

হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

সাভারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

রাজধানীর পৃথক স্থানে হাসপাতাল ও ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল

প্যাডেলচালিত স্টিমার: সংস্কারে ২ কোটি ব্যয়ের পর ভাড়া খাটছে পিএস মাহসুদ

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত