হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে যুবক খুন

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর ছুরির আঘাতে শাওন পেদা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শাওনের।

শাওন পটুয়াখালী সদর উপজেলার বরুনবাড়িয়া গ্রামের মজিবর পেদার (মৃত) ছেলে। মহাখালী সাততলা বস্তিতে থাকতেন তিনি।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, সুমাইয়া আক্তার নামে এক তরুণীর সঙ্গে শাওনের প্রেমের সম্পর্ক ছিল। দশ মাস আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর সুমাইয়া জানতে পারেন শাওনের দ্বিতীয় স্ত্রী তিনি। এরপর থেকেই কলহ শুরু হয়। এরই জেরে বুধবার সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসায় থাকা ধারালো ছুরি দিয়ে শাওনের পেটে আঘাত করেন সুমাইয়া। সুমাইয়া অন্যদের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও জানান, অভিযুক্ত সুমাইয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

শাওনের চাচাতো ভাই কবির হোসেন জানান, আগের এক ছেলে ও স্ত্রী রয়েছে শাওনের। তাঁরা গ্রামের বাড়িতে থাকেন। এরপর দশ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তাঁর সঙ্গে কারও তেমন যোগাযোগ ছিল না। গতকাল রাতেই আত্মীয়দের মাধ্যমে তিনি শাওনের মৃত্যুর খবর শোনেন। 

‎কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, সাধারণ সম্পাদক সাইফুল

নির্বাচনে দুই উপদেষ্টাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক করা হয়েছিল: টিআইবি

ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন যুবক কারাগারে

নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ ঘিরে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা

বাবা-ভাইসহ সনি র‍্যাংগসের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ই-অরেঞ্জের সোনিয়া-মাসুকুর দম্পতিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাসার নজরুলের স্ত্রী নাসরিনের ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোকের নির্দেশ

ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের মামলা: সিমিন রহমান ও তাঁর মাসহ ছয়জনকে অব্যাহতি

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার