হোম > সারা দেশ > ঢাকা

ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই: দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টনে একটি ব্যাংকের ভেতরে ঢুকে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আছিফ ইকবাল এবং তাঁদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল। 

বিকেলে রাজধানীর পল্টন থানা পুলিশ পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমিত কুমার সাহা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন। 

গত শুক্রবার এই পাঁচজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় টাকা জমা দিতে যান। সেখানে দুই পুলিশ সদস্য ‘ওয়ারেন্ট’ আছে বলে তাঁকে ব্যাংকের বাইরে ধরে নিয়ে গিয়ে ব্যাগটি ছিনিয়ে নেন। পরে তাঁকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। 

ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহাবুব ও আছিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে বাসাবো থেকে শাহজাহান ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেলের বাসা থেকে বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। 

এ ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

মেট্রোরেলের সেফটি অডিটের পর ২৮ সুপারিশ বাস্তবায়নে নেমেছে ডিএমটিসিএল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে সাবেক স্বামীর অস্ত্রের কোপে নারী নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২০ আগস্ট

মহাখালী থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম উদ্বোধন

আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

সচিবালয়মুখী এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা