হোম > সারা দেশ > ঢাকা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আয়োজনে বেলুন বিস্ফোরণ, ১১ দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেলুন বিস্ফোরণে ৭-৮ জন দগ্ধ হয়েছে। ছবি: আজকের পত্রিকা।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজনে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ‎বিস্ফোরণে দগ্ধ হয়েছে অন্তত ১১ জন। আজ ৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

‎ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট হেলিকপ্টারে করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার আকৃতির শতাধিক বেলুন ওড়ানো হয়। বেলুন ওড়াতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার বেলুন ওড়ানো হয়। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। পরে দেখা যায়, ৭-১১ জন দগ্ধ হয়েছে। তাদের গায়ের কিছু কিছু অংশ দগ্ধ হয়েছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ‎

বেলুন বিস্ফোরণে ৭-৮ জন দগ্ধ হয়েছে। ছবি: আজকের পত্রিকা।

‎তাঁরা আরও জানান, বেলুন ওড়ানোর সময় স্পিকারের তারে আগুন লাগে। পরে ড্রোনের পাখার বাতাসে আগুন নিভিয়ে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে এই আগুন নিভে যায়। সেই আগুনে কেউ দগ্ধ হয়নি।

‎তবে সে সময় ফায়ার সার্ভিসের কোনো কর্মীকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

‎ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছিল। কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে তখন আমাদের কোনো ইউনিট ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, তারে একটু আগুন জ্বলছে। তবে আহতদের কাউকে তখন সেখানে দেখা যায়নি।’

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির ২৯ অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু

হারানো বিজ্ঞপ্তি দেখে পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ চাইত তারা

ইসলামি বক্তা ফারুকী হত্যা মামলা: জেএমবির ৬ সদস্যের বিচার শুরু

পরিকল্পনা করে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হচ্ছে: ডিএমপি

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু