হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার সার্ভিসে নতুন হটলাইন চালু  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নতুন হটলাইন নম্বর চালু হয়েছে। এটি হলো—      ১৬১৬৩। যেকোনো জরুরি সেবা গ্রহণের জন্য এই নম্বরে ফোন করা যাবে সব অপারেটর থেকে। 

নতুন হটলাইন নম্বরের বিষয়টি আজ মঙ্গলবার বিকেলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময়ে ১১ ডিজিটের টেলিফোন নম্বর মনে রাখা কিছুটা কষ্টসাধ্য। তাই ৫ ডিজিটের এই হটলাইন চালু করা হয়েছে। 

শাহজাহান শিকদার বলেন, মানুষ যেন সহজেই ফায়ার সার্ভিসের কাছে সেবা পেতে পারে, সে লক্ষ্যেই নতুন এই হটলাইন নম্বর চালু করা হয়েছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জরুরি সেবা পেতে যে কোনো অপারেটর থেকে সরাসরি ১৬১৬৩ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষের ১১ ডিজিটের ফোন নম্বরও চালু থাকবে।

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে