হোম > সারা দেশ > ঢাকা

শর্ত সাপেক্ষে জামিন পেলেন ঝুমন দাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাসকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। ধর্মীয় বিদ্বেষ ছড়ায় ফেসবুকে এমন কোনো পোস্ট করবেন না—এমন শর্তে রোববার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দেন।

ব্যারিস্টার তাপস কান্তি বল শর্ত সাপেক্ষে ঝুমন দাসের জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের মার্চে শানে রিসালাত সমাবেশে তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম-মহাসচিব মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেন ঝুমন দাস। ওই ঘটনায় ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রায় সাত মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন।

আবার গত ২৮ আগস্ট আবারও ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে শাল্লা থানার পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলে রাতেই পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেপ্তার দেখায়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে