হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির শেষ মুহূর্তের প্রস্তুতি, সরঞ্জাম কিনতে ব্যস্ত নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহার আগের দিন কোরবানির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাজধানীবাসী। আজ শুক্রবার (৬ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন—চাটাই, ছুরি, চাপাতি এবং মাংস কাটার খাটিয়া কেনাবেচা করতে দেখা গেছে। এসব প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে নগরবাসী তাদের কোরবানির সব প্রস্তুতি শেষ করছে।

ছবি: আজকের পত্রিকা

মাংস কাটার জন্য খাটিয়া কিনতে আসা শরিফুল নামের একজন ক্রেতা জানান, কোরবানির জন্য প্রায় সব প্রস্তুতিই তিনি সম্পন্ন করেছেন, কিন্তু কিছু জিনিসপত্র কিনতে ভুলে গিয়েছিলেন। তাই এখন মাংস কাটার খাটিয়া কিনতে এসেছেন।

ছবি: আজকের পত্রিকা

অন্যদিকে, মাংস কাটার খাটিয়া বিক্রি করতে আসা একজন ব্যবসায়ী জানান, অনেক ক্রেতা আগে থেকে কিনে রাখেন, আবার অনেকে শেষ মুহূর্তে বা ঈদের দিনেও কিনতে আসেন। সে কারণে, তাঁরা এখনো এসব সরঞ্জাম নিয়ে বিক্রি করছেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে