হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র তাপসের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শুক্রাবাদ এলাকায় সোমবার মধ্য রাতে গ্রেপ্তার হন মো. খোরশেদ আলম। ছবি: সিআইডি

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলি করে হত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগী মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার মধ্যরাতে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‎

‎আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সাবেক মেয়রের সহযোগী খোরশেদ আলম (৪৮) দীর্ঘদিন পলাতক ছিলেন।

‎‎মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলা এলাকায় আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ছোড়া হলে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন।

এ ঘটনায় পরে ধানমন্ডি থানায় হত্যা মামলা করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। ‎

‎সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ডিএসসিসির সাবেক মেয়রের সহযোগী খোরশেদ আলম ওই দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন বলে তদন্তে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি তিনি স্বীকারও করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ১৫ মে একই মামলায় সাবেক মেয়র তাপসের আরেক ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিল সিআইডি।

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি