হোম > সারা দেশ > ঢাকা

শপথের আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহসান আর নেই। আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের জানাজা আজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এদিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন এই বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আসানকে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা