হোম > সারা দেশ > ঢাকা

আরব আমিরাতের সঙ্গে বিমান চলাচল শুরু ২৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সপ্তাহে ঢাকা-শারজাহ রুটে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ঢাকা-শারজাহ রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার। 

তাহেরা খন্দকার বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি-৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে। আর শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে। আবার ফ্লাইট বিজি-১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। পরে ওই ফ্লাইট চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে সকাল ১১টা ৪৫ মিনিটে। ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়।’  

তাহেরা খন্দকার জানান, ঢাকা-শারজাহ রুটের ফ্লাইটের টিকিট বাংলাদেশ বিমানের মতিঝিল বলাকা চত্বরের প্রধান কার্যালয়ের সেলস সেন্টারসহ দেশের যে কোনো সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া মোবাইল নম্বর-‍+ ৮৮০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০, এক্সটেনশন ২১৩৫ / ২১৩৬, বিমান কল সেন্টার ‍+ ৮৮০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে। 

এ ছাড়া ওই রুটে চলাচলকারী যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা পূর্বে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে বলেও জানান হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে