হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক ৩ দিন পর উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতককে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় নবজাতক চুরির সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, ঢাকা মেডিকেলের শিশু ওয়ার্ড থেকে একটি তিন দিন বয়সী নবজাতক চুরি হয়ে যায়। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে বেড়িয়ে যাচ্ছেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে যারা নিয়মিত কাজ করেন তাদেরকে এই নারীর ছবি দেখাই। কেউ চিনতে পারে কি না। পরে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন স্থানে অভিযান শেষে কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে সুস্থ উদ্ধার করা হয়েছে।

হারুন অর রশীদ আরও বলেন, ‘নবজাতক হারানোরে পরে মা হাসপাতালেই ছিলেন। আমরা উদ্ধার অভিযানে মাকে সঙ্গে নেই। পরবর্তীতে নবজাতকটি উদ্ধারের করে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা শাহবাগ থানায় আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশু ওয়ার্ডের ১০৬ নম্বর রুমের এক্সট্রা ১ নম্বর বেড থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় এক নারী।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে