হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা স্থগিতই থাকল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইজারাদার নুরুল হকের করা আবেদন শুনানি শেষে আজ সোমবার খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি। রিটের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও এস এম শামীম হোসাইন। শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক এলাকা। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। এর ফলে আফতাবনগরে পশুর হাট বসানোর সুযোগ নেই। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি গত ৮ মে স্থগিত করেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ইজারাদার নুরুল হক। 

এর আগে গত ৪ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। পরে আফতাবনগরে হাট না বসাতে সিটি করপোরেশনের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী।

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু

ভিক্ষার ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী ২ দিনের রিমান্ডে

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল: সংস্কৃতিমন্ত্রী

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা