হোম > সারা দেশ > ঢাকা

আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি-ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গভবন ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতাল যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

আজ বুধবার আইজিপি ও ডিএমপি কমিশনার চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শনে যান।

এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ বুধবার বিকেলে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তাঁরা।

এর আগে মঙ্গলবার বঙ্গভবন ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ঢাকা মহানগর পুলিশের ২৫ জন সদস্য আহত হন। তাঁদের মধ্যে ৯ জন আহত অবস্থায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্য ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ করেন।

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই