হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাতিরঝিলে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ফুয়াদ হাসান (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত আফজালের ছোট ভাই মো. রবিন মোল্লা বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচড় থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ী এলাকায় ভাড়া থাকেন। গনি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির মেকানিকের কাজ করতেন।

তিনি আরও বলেন, ‘আজ ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। বিকেলে জানতে পারি হাতিরঝিল মহানগর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। আর আহত ফুয়াদ হাসান (২৩) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাতিরঝিল থেকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে